চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে মোটরসাইকেল যোগে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। এসময় ক্ষিপ্ত জনতা ছিনতাইকারীকে গণধোলাই এবং আগুনে জ্বালিয়ে দেন তার ব্যবহারকৃত মোটরসাইকেলটি।শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সৈয়দ বলেন, ‘মহতরপাড়া এলাকার জুয়েল নামে এক ব্যক্তির কিছুদিন আগে ফাজিলখার হাট এলাকা থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। আজ রাতে বড়উঠান এলাকা মোটরসাইকেল যোগে যাওয়ার সময় তাকে ধাওয়া করলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যায়। এসময় স্থানীয় জনতা তাকে গণধোলাই দেন এবং আগুনে জ্বালিয়ে দেন মোটরসাইকেলটি। পরে পুলিশকে খবর দিলে আহত অবস্থায় তাকে নিয়ে যায়। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।’কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘এঘনটায় স্থানীয়রা এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। আহত ছিনতাইকারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহীনুর আলম বলেন, ‘মোটরসাইকেল যোগে দুইজন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে একজন আটক হন এবং সঙ্গে থাকা অপরজন পালিয়ে যান। ক্ষিপ্ত জনতা ছিনতাইকারীর মোটরসাইকেলটি আগুনে জ্বালিয়ে দেন।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজানে নির্বাচনী প্রচারের ব্যয় নিয়ে চিন্তিত ফখরুল
রমজানে নির্বাচনী প্রচারের ব্যয় নিয়ে চিন্তিত ফখরুল

রমজান ও ঈদুল আজহার সময় নির্বাচনী প্রচারণা চালানো ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে সমস্যাজনক উল্লেখ করে নির্বাচন আয়োজনের সময় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন Read more

আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি
আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট না বসাতে এবং এ সংক্রান্ত কোনো টেন্ডার না দেওয়ার অনুরোধ Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৪ জন হাসপাতালে ভর্তি Read more

ঢাবি থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

রাশিয়ার বিরুদ্ধে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ
রাশিয়ার বিরুদ্ধে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ

জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে দেশটির সরকার। বার্লিনের দাবি, শুধু অবকাঠামোয় হামলাই নয়—নির্বাচনী Read more

মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!
মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির নাম 'তাওয়াকুছা তিলাতারা ইসলামিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন