ভোটের কালি আঙুল থেকে মুছতে না মুছতেই এবার জ্বালানি তেল নিতে গিয়ে আবারও আঙুলে কালি মাখতে হচ্ছে রংপুরের তারাগঞ্জ উপজেলার মোটরসাইকেল চালকদের।জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং একই ব্যক্তি যাতে একাধিকবার তেল নিয়ে মজুদ করতে না পারে এ লক্ষ্যেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।উপজেলার ফিলিং স্টেশনগুলোতে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ সারি। পাম্প কর্তৃপক্ষ প্রতিটি চালকের আঙুলে কালি দিয়ে চিহ্নিত করার পরই তেল সরবরাহ করছেন।উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, তেল নিতে আসা প্রতিটি চালকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন এবং যানবাহনের বৈধ কাগজপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। ফলে একজন ব্যক্তি দিনে একাধিকবার তেল সংগ্রহ করতে পারছেন না।পাম্প সংশ্লিষ্টরা জানান, বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রি বা মজুদ করার চেষ্টা করছে।তারা আরও জানান, আঙুলে কালি দেওয়ার ফলে একই ব্যক্তি দিনে দ্বিতীয়বার তেল নিতে পারছেন না, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে।তবে স্থানীয় ভুক্তভোগী চালকদের কেউ কেউ এই পদ্ধতিকে সাময়িকভাবে কার্যকর বললেও দীর্ঘমেয়াদে টেকসই সমাধান হিসেবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, তেল নিতে আসা প্রতিটি চালকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন এবং যানবাহনের বৈধ কাগজপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিশীতা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বাড্ডার ছাপড়া মসজিদের Read more

সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের Read more

আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা
আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা

হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

অমিত শাহ’র পোস্টেও উপেক্ষিত বাংলাদেশ, বললেন ‘এই বিজয় ভারতীয় বাহিনীর বীরত্বের প্রতিফলন’
অমিত শাহ’র পোস্টেও উপেক্ষিত বাংলাদেশ, বললেন ‘এই বিজয় ভারতীয় বাহিনীর বীরত্বের প্রতিফলন’

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ Read more

কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত

কক্সবাজার শহরে আবির্ভূত হয়েছে দুই দুর্ধর্ষ প্রতারক। তাদের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বিত্তশালী পরিবার, এমনকি প্রবাসীরাও। জমির মালিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন