হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের কোনো স্টাফ যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়, কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে তাহলে আমাদের জানাবেন আপনারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।তিনি বলেন, হজ এজেন্সির এক মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন। অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।উপদেষ্টা বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা। এ বছরের ন্যায় ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।তিনি বলেন, মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর
তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর

তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি Read more

পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

পাবনার ফরিদপুর উপজেলায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো Read more

সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী
সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি Read more

ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ
ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ

বিশ্বনেতাদের উপস্থিতি এবং বড় প্রতিশ্রুতি আমাদের মনে বিশ্বাস জাগিয়েছিল দুঃসহ এই শিবিরজীবনের হয়তো অবসান হতে যাচ্ছে। কিন্তু এক বছর পর Read more

প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু
প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু

প্লাস্টিক দূষণ প্রতিরোধে একটি বৈশ্বিক বাধ্যতামূলক চুক্তিতে পৌঁছাতে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। এ লক্ষ্যে গত বছর দক্ষিণ কোরিয়ায় Read more

সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত মৃত বাবার মুখ দেখলো মেয়ে
সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত মৃত বাবার মুখ দেখলো মেয়ে

বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মাঝে কাঁটাতারের বেড়া। তাই মৃত্যুর সংবাদ পেলেও বাবাকে শেষবারের মতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন