চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১২ বছরের এক শিশুসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করলেও মূল অভিযুক্ত সন্ত্রাসী মো. ফারুক হোসেন পালিয়ে গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার (রাত) আনুমানিক ১০টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন মিয়া খান নগর এলাকার ময়দার মিল সংলগ্ন এলাকায় এ সহিংসতার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মোরশেদ খান গ্রুপ ও আব্দুস সোবাহান-শওকত গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেই উত্তেজনার জের ধরেই হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।পুলিশ জানায়, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। তবে হামলায় প্রতিপক্ষের কোনো সদস্য আহত না হলেও নিরীহ সাধারণ মানুষই এর শিকার হন।আহতদের মধ্যে রয়েছেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া এবং ১২ বছর বয়সী শিশু ফাহিম। তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের পায়ে ছররা গুলির চিহ্ন এবং ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।পুলিশি তদন্তে উঠে এসেছে, মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। নগর পুলিশের প্রণীত ৩০০ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি বিদেশ থেকে দেশে ফিরে পুনরায় এলাকায় সক্রিয় হন। তবে এলাকায় ফিরে আসার পর প্রতিপক্ষ সোবাহান ও শওকতের অনুসারীরা তাকে মারধর করে এলাকা থেকে বিতাড়িত করে। সেই অপমানের প্রতিশোধ নিতেই মোরশেদ খানের অনুসারীরা এই সশস্ত্র হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।এদিকে, সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফারুক হোসেনের বাসা থেকে একটি দেশীয় শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করে। তবে অভিযানের খবর পেয়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া সময়ের কন্ঠস্বর-কে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের অভিযোগ, বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের স্কুল মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। প্রশাসনের নজরদারি দুর্বলতার সুযোগে এসব সন্ত্রাসী চক্র দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে, যার ফলশ্রুতিতে নিরীহ মানুষকেই বারবার প্রাণহানির ঝুঁকিতে পড়তে হচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর সমাধান Read more

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের পিলারে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে Read more

দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার
দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা দিতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন
বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ Read more

মাদারীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান
মাদারীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

মাদারীপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি Read more

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের প্রাণহানি
ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের প্রাণহানি

ভারতে মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন