সম্প্রতি নানা ঘটনা ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।সম্প্রতি খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির মার্মা শিক্ষার্থীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মিছিল বের করা হয়। পরবর্তীতে তারা প্রথমে আধা বেলা এবং পরে সকাল-সন্ধ্যা অবরোধ পালন করে। গতকাল (২৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাক দেয় জুম্ম ছাত্র-জনতার সমর্থনকারীরা। পরে রাতে অবরোধ প্রত্যাহার ঘোষণা করে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণা দেয় তারা।ফলে (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলাজুড়ে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। তাঁদের সুনির্দিষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়। এর ফলে শহরসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, অবরোধ চলাকালে সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি অব্যাহত থাকবে। জেলা শহর ও পৌরসভা এলাকায় একসাথে অতিরিক্ত মানুষের সমাবেশ, মিছিল-মিটিং ও যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং জায়গায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। তবে এমন অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে এবং আতঙ্কে রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।স্থানীয় সূত্র জানায়, জুম্ম ছাত্র-জনতার ডাকা এই অবরোধের কারণে গত কয়েকদিন থেকেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে।সংযম ও সতর্কতার মাধ্যমে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন প্রশাসন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান
ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান

ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এল যখন কাবুলে একটি Read more

এশিয়া কাপ হকির দল ঘোষণা করল বাংলাদেশ
এশিয়া কাপ হকির দল ঘোষণা করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানালে সুযোগ হয় বাংলাদেশের। এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ কয়েকদিন অনুশীলনের পর Read more

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব
বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব

রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক Read more

শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে Read more

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে  মো. নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ Read more

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাদশা মিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন