কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামির বাড়ি থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) বিকেলে চকরিয়া থানার একটি দল উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি মোহাম্মদ ইউনুস ওরফে ‘মইগ্গা পুতু’র বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোহাম্মদ ইউনুস ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।পিএম
Source: সময়ের কন্ঠস্বর
