দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করছেন। সফরকালে দেশটির ৫টি শহরে কনসার্ট করার কথা থাকলেও এক আয়োজনে তিনি ভক্তদের চমকে দেন। মেলবোর্নের মঞ্চে তিনি ভক্তদের সামনে জানান, এটি তার শেষ ট্যুর। নতুন গান, কনসার্ট—সবকিছু থেকে একেবারে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সূর্যের মধ্যগগনে থাকা অবস্থায় প্রস্থান শ্রেয়, এই বিশ্বাসে আমি বিশ্বাসী।’ অনেক দিন থেকেই মনে হচ্ছিল, বিদায় নেওয়া প্রয়োজন। এবার সময়টা ঠিক মনে হচ্ছে। জীবনদর্শনে পরিবর্তনটা মুখ্য। কিন্তু তা নিয়ে ঘটা করে কিছু বলতে চাই না।ঢাকায় কনসার্টের বিষয়ে তাহসান বলেন, ‘ঢাকায় দু-একটা ইভেন্ট আগে থেকেই কমিটমেন্ট করা আছে। সেগুলো শেষ করেই সংগীতজীবনের ইতি টানছি।’ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার আগে ৩টা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। ‘পোরসেলিনা তাহসান’স প্লেলিস্ট’ প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না।মেয়ে আইরা তেহরীম খানের কথা উল্লেখ করে তাহসান বলেন, ‘মেয়ের কথাটা এসেছিল বয়স বোঝাতে। দাড়ি পেকে যাচ্ছে সব, এখন আর নিজের কাছেই প্রেমের গান গেয়ে মঞ্চ মাতানোটা মানানসই লাগে না। অনেকের জন্য হয়তো সহজ, আমার জন্য একটু বেমানান।’মঞ্চে অথবা মঞ্চের বাইরে যতটুকু দেওয়ার দিয়েছি, পেয়েছিও অনেক বেশি মানুষের ভালোবাসা। আর কিছু দেওয়ার নেই মনে হচ্ছে। আর ভালোবাসা এই ২৫ বছরে এত পেয়েছি, সেই ভালোবাসার ভান্ডার নিয়েই বেঁচে থাকতে পারব। নতুন করে আর ভালোবাসা না পেলেও হবে। তবে পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি। তা আর নিতে চাই না।এসময় তিনি ফেসবুক ও ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেটেড করে রেখেছেন বলেও জানান।’এত এত স্মৃতি, মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সঙ্গে একসঙ্গে গান গাওয়াটাই সবচেয়ে বেশি মিস করব। সেই সময়গুলোই গেঁথে আছে। কোনো আফসোস নেই। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি এত বেশি যে মাঝেমধ্যে বিশ্বাসই হয় না। এত অসাধারণ জীবন আমাকে এ দেশের গানপ্রেমী মানুষ উপহার দিয়েছেন। ২৫ বছরে এত এত গান মানুষ নিজের করে নিয়েছেন, তারপর আর কি অপ্রাপ্তি থাকতে পারে? শুধুই কৃতজ্ঞতায় ভরা জীবন।’বিনোদন অঙ্গনের আড্ডায় আর নেই। ‘এটাই আমার শেষ সাক্ষাৎকার হয়ে থাকুক। অন্য কিছু পরিকল্পনা আছে। কিন্তু সেগুলো একান্তই ব্যক্তিগত। সেই বিষয়ে ঢাকঢোল পিটিয়ে বলতে চাই না। একটু বেশি ফিলসফিক্যাল শোনাবে।’ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘ধন্যবাদ তোমায়, সুরের বন্ধু ভেবেছ, তুচ্ছ এই মানবে, কিছু খুঁজে পেয়েছ’—একটা গান ছিল ‘পাথরের গল্পকার’ গানে; সেই গানটার দুটো লাইনই হয়তো বলতে চাই। তবে কষ্ট আমারই বেশি হচ্ছে, যে গানকে জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছি, সেই গান ছেড়ে দেওয়াটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু জীবনের কিছু অভিজ্ঞতা আর উপলব্ধি এতটাই তীব্র আর করুণ ছিল যে এই প্রস্থানই একমাত্র পথ, যা আমার জন্য খোলা। শুধু সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টুকুর নির্দেশে টাঙ্গাইলে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান
টুকুর নির্দেশে টাঙ্গাইলে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান

টাঙ্গাইল সদর (০৫) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল শহরে কিশোর গ্যাং Read more

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ Read more

আজ বিশ্বের সব শহরই বাতাসের মান ‘ভালো’ পর্যায়ে
আজ বিশ্বের সব শহরই বাতাসের মান ‘ভালো’ পর্যায়ে

প্রতিদিন বিশ্বের দূষিত শহরের তালিকার লাইভ র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তবে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এই Read more

ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। Read more

তেহরানে ভয়াবহ সংকট, ২ সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যেতে পারে পানি সরবরাহ
তেহরানে ভয়াবহ সংকট, ২ সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যেতে পারে পানি সরবরাহ

ইরানের রাজধানী তেহরান অদূর ভবিষ্যতে ভয়াবহ পানির সংকটের মুখোমুখি হতে পারে। ঐতিহাসিক খরার কারণে রাজধানীর পানির প্রধান উৎসগুলোর অন্যতম আমির Read more

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফের যৌথবাহিনীর সাথে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় রফিক নামে এক চিহ্নিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন