ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর বৈঠক শেষ হয়।বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যত দ্রুত সম্ভব দলের কাউন্সিল আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়, এটি আয়োজন করতে কয়েক মাস সময় লাগতে পারে।তিনি বলেন, দলের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকটসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।মির্জা ফখরুল আরও জানান, সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে তাদের পরামর্শ নেওয়া হয়েছে। তবে সংরক্ষিত নারী আসন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস
ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা Read more

আহত সেনাসদস্যের পরিবারের পাশে বিরামপুর উপজেলা প্রশাসন
আহত সেনাসদস্যের পরিবারের পাশে বিরামপুর উপজেলা প্রশাসন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের হামলায় আহত বাংলাদেশ সেনাবাহিনীর বীর সদস্য সার্জেন্ট মোস্তাকিম হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিরামপুর উপজেলা প্রশাসন।বুধবার Read more

বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!
বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।  নির্ধারিত Read more

জুলাই-আগস্ট অভ্যুত্থান জাতীয় চেতনার অংশ
জুলাই-আগস্ট অভ্যুত্থান জাতীয় চেতনার অংশ

যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের নাম। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ Read more

ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫
ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরব ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন