পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলকে পাকিস্তানজুড়ে বড় ধরনের আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তার বোন আলীমা খান। তিনি জানান, ইমরান খান স্পষ্ট করে দিয়েছেন, এই আন্দোলনের কেন্দ্র হবে না ইসলামাবাদ, বরং এটি হবে দেশব্যাপী।আন্দোলনের কোনো নির্দিষ্ট সময় জানানো না হলেও আলীমা খান বলেছেন, ইমরান খান বলেছেন, তিনি মাথা নত করবেন না—যদি সারাজীবন কারাবন্দি থাকতে হয়। ইমরান খান অভিযোগ করেছেন, তাকে একজন সাধারণ বন্দির ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। গত আট মাসে সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলতে পেরেছেন তিনি। এমনকি পাঠানো বইপত্রও কারা কর্তৃপক্ষ আটকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ব্যক্তিগত চিকিৎসকের সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাকে।দলের ভেতর বিশ্বাসঘাতকদের প্রতি কড়া বার্তা দিয়ে ইমরান খান বলেন, যারা ‘উইকেটের দুই পাশে খেলে,’ তাদের জন্য দলে কোনো জায়গা নেই। অন্যদিকে, আন্দোলনের প্রস্তুতির মধ্যেই সরকার ও পিটিআইয়ের মধ্যে নতুন করে সংলাপ শুরুর সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া সরকারের এক উপদেষ্টা।উল্লেখ্য, ৭১ বছর বয়সি সাবেক ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা রয়েছে, যা ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণের পর থেকে শুরু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা
ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন Read more

গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা। পুলিশকে লক্ষ্য ছোঁড়া হয় বোমাও। পুলিশও পাল্টা Read more

ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব

সৌদি আরবে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা বেজে ১১ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। Read more

দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকেপড়া যানবাহন ও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার Read more

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

নিখোঁজ সিনিয়র সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে Read more

দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির
দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির

রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন