পাবনার চাটমোহরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-এর উপজেলা শাখার উদ্যোগে কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক এফ. এম. হুমায়ুন কবির খোকন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি তারেক ইবনে আনসার, কিমিয়া’র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোস্তফা জামাল শামীম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন, জেলা শাখার সিনিয়র সহসভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু।এ সময় উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌরসভার ওষুধ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি একটি সুশৃঙ্খল সংগঠন। তারা সরকারের সব নিয়ম মেনে নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয় করে থাকে। নকল ও ভেজালমুক্ত ওষুধ সরবরাহে সমিতির সদস্যরা বদ্ধপরিকর বলেও জানান বক্তারা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আতিয়ার রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে Read more

‘দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে’
‘দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে’

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় Read more

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা
ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন সিনেমা। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে বড় পর্দায় Read more

ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন
ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার Read more

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে মহাসড়ক অবরোধ, আহত ৩
গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে মহাসড়ক অবরোধ, আহত ৩

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশকে কেন্দ্র করে পরপর দুই দিন উত্তপ্ত হয়ে ওঠে Read more

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ১৮ মার্চ ( বুধবার) রাত পৌনে ১০টার দিকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন