ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন সিনেমা। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে বড় পর্দায় হাজির হচ্ছে একঝাঁক নতুন চলচ্চিত্র। এবারের ঈদে ৬টি সিনেমা মুক্তি পাচ্ছে। যদিও সিনেমার সংখ্যা তুলনামূলক কম, তবুও মানের দিক থেকে দর্শকদের জন্য রয়েছে ভিন্নধর্মী কিছু গল্পের আশা।তাণ্ডব‘তুফান’-এর পর এবার ঈদে রায়হান রাফী নিয়ে এসেছেন ‘তাণ্ডব’। শাকিব খান ও জয়া আহসান জুটিকে নিয়ে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি এরই মধ্যে আলোচনায় এসেছে। গান ‘লিচুর বাগানে’-তেও দর্শকদের নজর কেড়েছেন শাকিব ও সাবিলা নূর। এ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা-আই এন্টারটেইনমেন্ট।ইনসাফপ্রথম বাণিজ্যিক সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন তাসনিয়া ফারিন। তার বিপরীতে আছেন শরিফুল রাজ, যিনি অপরাধ জগতের এক চরিত্রে। পাশাপাশি রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পরিচালনায় সঞ্জয় সমাদ্দার। ‘ইনসাফ’-এর টিজার ও গানে ইতিমধ্যে বেশ সাড়া মিলেছে দর্শকদের মধ্যে।উৎসবহঠাৎ করেই মুক্তির তালিকায় যোগ হয়েছে তানিম নূরের ‘উৎসব’। এতে একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি ও অপি করিমকে। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের ট্যাগলাইনেই রয়েছে ইঙ্গিত— ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ— পরিবার ছাড়া দেখা নিষেধ।’নীলচক্রদীর্ঘ বিরতির পর ‘নীলচক্র’ নিয়ে পর্দায় ফিরছেন আরিফিন শুভ। তার সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী। গল্পের মূল বিষয় ডিজিটাল প্রতারণা ও প্রযুক্তি নির্ভরতা। তরুণ নির্মাতা মিঠু খানের এই সিনেমাটি ঈদে শুধুমাত্র সিনেপ্লেক্সে মুক্তি পাবে।এশা মার্ডারসিরিয়াল কিলিং নিয়ে নির্মিত হয়েছে ‘এশা মার্ডার’। প্রধান ভূমিকায় আছেন আজমেরী হক বাঁধন, একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। সাথে আরও রয়েছেন পূজা ক্রুজ ও মিশা সওদাগর। এটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।টগরআলোক হাসানের পরিচালনায় ঈদে আসছে ‘টগর’। অভিনয়ে পূজা চেরি ও আদর আজাদ। টিজার ও গান দিয়ে দর্শকমনে আগ্রহ তৈরি করেছে এ আর মুভি নেটওয়ার্ক প্রযোজিত এই চলচ্চিত্রটি।ছবির সংখ্যা কম হলেও বৈচিত্র্য ও অভিনয়ে শক্তিশালী উপস্থিতির কারণে এবারের ঈদে প্রেক্ষাগৃহগুলোতে নতুন করে প্রাণ ফিরবে বলে আশাবাদী সিনেপ্রেমীরা। নির্মাতারা যেমন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, তেমনি দর্শকেরাও অপেক্ষায় রয়েছেন বড় পর্দায় ভিন্ন অভিজ্ঞতা নিতে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে আরও শুনানির জন্য Read more

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা Read more

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য Read more

‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’
‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’

নির্বাচন কমিশন থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিতে বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেনসহ Read more

ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে একই পরিবারের মা ও তার Read more

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। দুই সন্তানের ওই জননীকে সুইজারল্যান্ডে পাঠিয়ে সিটিজেনশিপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন