ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ফেডারেল এজেন্টরা যুক্তরাষ্ট্রে তাদের গ্রেপ্তার করেছেন বলে শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনির স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করার পর শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, হামিদেহ সোলেইমানি আফশার এবং তার কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন।২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলেইমানির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগের জেরে হামিদেহ সোলেইমানি আফশার ও তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।হামিদেহ আফশার বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একদল আন্দোলনকারীর একটি গণপিটিশনে তাকে দেশটি থেকে প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছিল। পিটিশনে বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ও ইরানি সামরিক কমান্ডারের আত্মীয় তিনি।সূত্র: রয়টার্স, আল জাজিরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন: হুঁশিয়ারি সারজিসের
ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন: হুঁশিয়ারি সারজিসের

হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার সাফ কথা, ‘গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করার বিষয়ে কোনো Read more

টাঙ্গাইলে সাতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু
টাঙ্গাইলে সাতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার Read more

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার
সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে Read more

হেটমায়ারের ঝড়ে ফাইনালে গায়ানা
হেটমায়ারের ঝড়ে ফাইনালে গায়ানা

গ্লোবাল সুপার লিগে হোবার্ট হারিকেন্স কে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দলের এ জয়ে বড় অবদান Read more

ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত
ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত

আগামী ১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন