শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়।অধ্যাদেশে বলা হয়, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না।সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ সীমানার পরিধি বাড়াতে পারবে বলে আর অধ্যাদেশে জানানো হয়েছে।এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার-এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়

পৃথিবীর প্রাকৃতিক খনিজ উপাদান নিয়ে প্রকৃতিতে যেমন পাথর তৈরি হচ্ছে, ঠিক তেমন মানবদেহের উপাদান ও খনিজ দিয়ে গঠিত আমাদের শরীরের Read more

বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

পটুয়াখালী বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে মো. সবুজ (৪৫) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নূর মোহাম্মদ সরদার Read more

সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি
সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি

কনস্টান্টিনোপলের পতন ইউরোপের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বহু বই, কবিতা লেখা হয়, অনেক চিত্রকর্ম আঁকা Read more

হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মদুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এই ডলফিনটি Read more

জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরও অন্তত ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন