যশোরের এক তরুণীকে বিয়ের প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ধর্ষণ মামলা তুলে নিতে চাপপ্রয়োগ ও জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। আসামিপক্ষের হুমকিতে ভুক্তভোগী চরম নিরাত্তাহীনতায় ভুগছেন। শনিবার (৪ এপ্রিল) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঐ তরুণী এই অভিযোগ করেন। যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা ভুক্তভোগী তরুণী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যায়  ও বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে রাত্রিযাপন করে। পরবর্তীতে তাকে বিয়ের জন্য চাপ দিলে ফয়সাল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর ফয়সাল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফয়সালসহ তার পরিবারের সদস্যরা ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বলেন। তিনি রাজি না হলে তাকে জোর করে বিষ খাইয়ে দেন। এরপর তাকে রাস্তায় ফেলে দিলে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সুস্থ হয়ে তিনি ১১ সেপ্টেম্বর একটি মামলা করেন। এরপর থেকে আসামিপক্ষের নানা হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি
আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার Read more

ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার
ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি, ক্ষেত্রে দেশটি ৫ শতাংশ ছাড়ও দেবে Read more

সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: ডা. জাহিদ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: ডা. জাহিদ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন