ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে স্বাস্থ্যসেবা খাতে ২০টির বেশি হামলা হয়েছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস এ তথ্য জানান। একই সঙ্গে চলমান যুদ্ধে ইরানের স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে ডব্লিউএইচও। তেহরানের প্রাচীনতম গবেষণা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর একটি—পাস্তুর ইনস্টিটিউটে হামলার পর এই সতর্কতা জারি করা হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, তেহরানে ইরানের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে একাধিক হামলার খবর পাওয়া গেছে।  পাস্তুর ইনস্টিটিউট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।এর আগে  ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বৃহস্পতিবার (২ এপ্রিল) এক্সে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেন।  তবে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, এসব হামলার পরও পাস্তুর ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ হয়নি। তারা বলেছে, টিকা ও সিরাম উৎপাদন চালু রয়েছে।  একইসঙ্গে টেলিগ্রাম বার্তায় জানানো হয়, সাম্প্রতিক হামলায় প্রতিষ্ঠানটির কোনো কর্মী হতাহত হননি।টেড্রোস বলেন, এই ইনস্টিটিউট জরুরি পরিস্থিতিসহ জনস্বাস্থ্য রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতের স্থাপনাগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধের শুরুতে যেখানে সামরিক ও রাজনৈতিক স্থাপনায় হামলা করা হচ্ছিল, এখন তার পরিধি আরও বিস্তৃত হয়েছে।ডব্লিউএইচও প্রধান আরও জানান, দেলারাম সিনা মানসিক হাসপাতাল এবং তোফিঘ দারু ফার্মাসিউটিক্যাল কারখানাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর নেই। খুজেস্তান প্রদেশের ইমাম আলি হাসপাতালের কাছে একটি বিস্ফোরণের ফলে হাসপাতালটি খালি করে দিতে হয় এবং সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।তিনি জানান, ১ মার্চ থেকে এখন পর্যন্ত ইরানে স্বাস্থ্যসেবা খাতে ২০টির বেশি হামলা হয়েছে, এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন সদস্য রয়েছেন।এদিকে, ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একটি লেজার ও প্লাজমা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে।রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের একটি গুদামেও হামলা চালানো হয়েছে, যেখানে ত্রাণসামগ্রী বহনের কনটেইনার, বাস ও অন্যান্য যানবাহন ধ্বংস হয়েছে।সংস্থাটি বলেছে, সংঘাত বাড়ার ফলে সব পক্ষের সাধারণ মানুষই বড় মূল্য দিচ্ছে। মানবিক সহায়তাকর্মী, অ্যাম্বুলেন্স, ত্রাণসামগ্রী ও মানবিক স্থাপনাগুলোকে অবশ্যই সম্মান ও সুরক্ষা দিতে হবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রণীত জেনেভা কনভেনশন অনুযায়ী, স্বাস্থ্যসেবা স্থাপনাগুলো সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত।ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত ৩০৭টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।তথ্যসূত্র: আল জাজিরাএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

ভোলায় নিজ ছেলের হাতেই খুন হয়েছেন দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক Read more

মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান
মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান

মহানবী হযরত মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলে Read more

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা
ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা

নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা Read more

জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী
জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) থেকে বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন মেধাবী শিক্ষার্থী। একাডেমিক Read more

হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানোর ঘটনায় সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) চার কর্মকর্তাকে Read more

ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার

ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। তবে নেই কোনো ভোগান্তি।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ১টার দিকে সরজমিনে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন