শেষ হলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। এবারের আসরে সেরা সুন্দরী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।বিজয়ী বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ির চাবি—যা ছিল এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি, তিনি পাচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তাঁর প্রাপ্তি পাঁচ লাখ টাকার চেক।আর দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম, যিনি পেয়েছেন তিন লাখ টাকা।শুধু এখানেই শেষ নয়, প্রতিযোগিতার বিজয়ী ও সেরা প্রতিযোগীদের জন্য আরো বড় সুযোগের দুয়ার খুলে যাচ্ছে। নির্মাতা শিহাব শাহীন তাঁদের নিয়ে একটি ওয়েব চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন, যা নতুনদের জন্য শোবিজে শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে।২০০৫ সালে এই সৌন্দর্য প্রতিযোগিতা শুরু হয়। কয়েক বছর নিয়মিত হওয়ার পর এটি বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালে আয়োজন করা হয়। সাত বছর বিরতির পর গত বছর শুরু হয় এর দশম আসর।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাদের বহু স্রোত, কিন্তু মোহনা একটি—গণতান্ত্রিক বাংলাদেশ: আলী রীয়াজ
আমাদের বহু স্রোত, কিন্তু মোহনা একটি—গণতান্ত্রিক বাংলাদেশ: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, মত ও পথের পার্থক্য থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। Read more

নওগাঁয় জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক
নওগাঁয় জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

নওগাঁর আত্রাইয়ে জুয়ার আসর থেকে বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় Read more

ভৈরবে স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ভৈরবে স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসার প্রলোভন দেখিয়ে নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপির কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে Read more

কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে তিন উপজেলার অন্তত তিন হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। বাঁশের খুঁটি ও Read more

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫
সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত Read more

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জিদের টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন