ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি জানিয়েছেন তাদের সেনারা নতুন পদ্ধতি এবং যুদ্ধাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ‘শিকার’ করছেন।গতকাল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মার্কিনিদের একটি এফ-১৫-ই এবং একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমান ভূপাতিত করে। এফ-১৫ ইরানের ভেতর বিধ্বস্ত হলেও এ-১০ বিমানটি ইরানি আকাশসীমা থেকে বের হয়ে পারস্য উপসাগরে গিয়ে আছড়ে পড়ে।তিনি জানিয়েছেন তাদের সেনাদের ‘কৌশল, উন্নত যুদ্ধাস্ত্রের ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনীর মাধ্যমে’ যুক্তরাষ্ট্রের যুদ্দবিমান ভূপাতিত করা হয়েছে। তবে কী ধরনের উদ্ভাবনী আনা হয়েছে সেটি খোলাসা করেননি তিনি।নতুন কৌশল ও উদ্ভাবনীর কারণে ‘শত্রুরা বিভ্রান্ত ও হতবুদ্ধি’ হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর গতকালই প্রথমবারের মতো ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করে।এদিকে এফ-১৫-ই যুদ্ধবিমানের দুই ক্রুয়ের মধ্যে এক ক্রুকে উদ্ধার করেছে মার্কিন সেনারা। অপরদিকে এ-১০ বিমানের পাইলট তার বিমানকে ইরানের আকাশসীমা থেকে বের করে নিতে সমর্থ হন। যা পরবর্তীতে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়। এ বিমানের পাইলট উপসাগরীয় আরব একটি দেশে চলে যেতে সমর্থ হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে এফ-১৫ এর নিখোঁজ ক্রু এখনো নিখোঁজ আছেন।সূত্র: সিএনএনএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির Read more

বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান
বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান

"খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মৌমাছির উপযোগী পরিবেশ তৈরি করি" -  প্রতিপাদ্য নিয়ে ২০ মে পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস Read more

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

শার্শায় খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান
শার্শায় খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে ২৭ এপ্রিল যশোরের শার্শা আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে Read more

আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট
আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন