ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন একটি সমঝোতায় পৌঁছানো উচিত যা বর্তমান সংঘাতের অবসান ঘটাবে এবং ভবিষ্যতে নতুন সংঘাতের ঝুঁকিও কমাবে।যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেইন এফেয়ার্স-এ প্রকাশিত এক নিবন্ধে জারিফ ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে একটি রূপরেখা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মুখ্য ব্যক্তি ছিলেন তিনি।জারিফের প্রস্তাবিত পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো হলো-ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে। এর বিনিময়ে নিজ দেশের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো যেতে পারে—যা আগে ওয়াশিংটন প্রত্যাখ্যান করলেও বর্তমান পরিস্থিতিতে নতুনভাবে বিবেচিত হতে পারে।   যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক ‘আক্রমণ না করার নীতি’ স্বাক্ষরের জন্যও প্রস্তুত থাকা উচিত ইরানের। এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে একে অপরের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হবে।দুদেশের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রস্তাবও দিতে পারে তেহরান, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।জারিফ মনে করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরান তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমিয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে বেশি মনোযোগ দিতে পারবে। এতে ইরানিরা একটি নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবরস্থানের সভাপতির নির্বাচন নিয়ে বিতর্ক, স্থগিত করল কমিটি
কবরস্থানের সভাপতির নির্বাচন নিয়ে বিতর্ক, স্থগিত করল কমিটি

পাবনার চাটমোহরে বহুল আলোচিত কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছেন স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার (২১ মে) দুপুরে এ তথ্য Read more

অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান
অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান

অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালাচ্ছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার

দীর্ঘদিন ধরে সুদখোর চক্রের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ও সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে বাগমারার Read more

তিন পুলিশ সুপার পদে রদবদল
তিন পুলিশ সুপার পদে রদবদল

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক Read more

পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন