দীর্ঘদিন ধরে সুদখোর চক্রের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ও সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে বাগমারার কথিত সুদ ব্যবসায়ী ও প্রতারক মোঃ সাজেদুর রহমান। বৃহস্পতিবার (১০ জুলাই) মাঝরাতে তাকে গ্রেফতার করেছে রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজশাহী নগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে সাজেদুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, যেখানে সাধারণ মানুষকে চড়া সুদে টাকা ধার দিয়ে পরে হুমকি, হয়রানি, মিথ্যা মামলা ও অপহরণ অভিযোগ রয়েছে।প্রসঙ্গত, বাগমারা উপজেলার শিবদেবপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম সম্প্রতি সাজেদুরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সুদে টাকা নিয়ে পরে প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা পরিশোধের পরও সাজেদুর তার স্বাক্ষরিত চেক ও স্ট্যাম্প ফেরত না দিয়ে বরং খুনের হুমকি দিতে থাকে। এছাড়া আরও অন্তত ১৫ জন ভুক্তভোগী প্রকাশ্যে এই চক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারপর থেকেই সাজেদুরের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলনসহ আরও বেশকয়েকটি অভিযোগ করা হয়। সংবাদ প্রকাশের পর সংবাদ মাধ্যমকে একাধিক আইনি নোটিশ পাঠান সেই প্রতারক সাজেদুর। পরবর্তীতে একাধিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, সাজেদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নওগাঁর বদলগাছীতে নারী লোভী পুলিশ কনস্টেবল পাপেল হাসান (বিপি- ৯৩১৩১৬৯২৮২) এর বিরুদ্ধে একের পর বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ১৬ শিক্ষার্থী
জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ১৬ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১নং ছাত্র হলের একটি কক্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫৪ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় Read more

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সতর্কতা
সারাদেশে বজ্রসহ বৃষ্টির সতর্কতা

১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে Read more

লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০
লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের Read more

জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি
জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন