বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার শারিরিক অবস্থার উন্নতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি আরও বলেন, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।সিনিয়র এই দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের নেতাকর্মীরা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সব দেনা শোধ করেছে সরকার, নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না’
‘সব দেনা শোধ করেছে সরকার, নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না’

সার আমদানির সব দেনা অন্তর্বর্তী সরকার পরিশোধ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী Read more

গলাচিপার ইউএনও মিজানুর রহমানের অবশেষে বদলি
গলাচিপার ইউএনও মিজানুর রহমানের অবশেষে বদলি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সেই ইউএনও মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন Read more

‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’- স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ
‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’- স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) Read more

এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা
এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওঃ আমিনুল হক নোমানী (৪৫) কে নিজ বাসায় কুপিয়ে Read more

ফরিদপুরে চায়ের দোকানের আড়ালে মাদকের কারবার, গ্রেপ্তার ২
ফরিদপুরে চায়ের দোকানের আড়ালে মাদকের কারবার, গ্রেপ্তার ২

দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে করতেন রমরমা মাদকের ব্যবসা। দায় এড়াতে দোকানে স্থাপন করেছিলেন সিসি ক্যামেরা। অবশেষে প্রশাসনের জালে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন