ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল ও রোকেয়া হল থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।মিছিলটি হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে। এসময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবদ’সহ নানা স্লোগান দেন।ইনকিলাব মঞ্চ, এনসিপি নেতাকর্মীসহ বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে নারী শিক্ষার্থীরাও শাহবাগে অবস্থান করছেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়া ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। রিকশায় থাকা হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যায় সরকার। কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, এক লাখ টাকা জরিমানা
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, এক লাখ টাকা জরিমানা

গাজীপুর সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক নারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। Read more

রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

রাশিয়া আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার (০৩ জুলাই) দেশটির কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।জার্মানির Read more

সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

টিভিতে আজকের খেলা (১৭ জুলাই)
টিভিতে আজকের খেলা (১৭ জুলাই)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ আবার ভুটানের মুখোমুখি বাংলাদেশ। জিএসএলে রয়েছে রংপুর রাইডার্সের ম্যাচ। চলুন এক নজরে দেখে নেয়া যাক Read more

‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’
‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’

সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছরেই Read more

প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ
প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দু'পক্ষের চলমান সংঘর্ষের মধ্যে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে এপার সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন