ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে নতুন করে ভাবছে সরকার। অস্বাভাবিক উচ্চমূল্য ও অসম শর্তের তথ্য সামনে আসায় বিষয়টি সমাধানে এখন দ্বিপাক্ষিক আলোচনায় বসার চিন্তা করা হচ্ছে। এমনকি প্রয়োজন হলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার কোথাও ভাবছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।সংসদকে মন্ত্রী জানান, ২০১৭ সালে ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে হওয়া এই চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সমন্বয়ে গঠিত ওই কমিটি চুক্তিটির প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে।কমিটির পর্যালোচনার সারসংক্ষেপ তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদিত এই চুক্তিতে বিদ্যুতের দাম তৎকালীন দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক বেশি ধরা হয়েছে। পর্যালোচনার প্রয়োজনে কমিটি আন্তর্দেশীয় চুক্তি বিষয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে।জাতীয় কমিটিকে উদ্ধৃত করে এরপর মন্ত্রী বলেন, অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে এই চুক্তিটি এখন ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার এখন এই সংকট সমাধানে দুটি পথ বিবেচনা করছে। প্রথমত, আন্তর্জাতিক সালিশি আদালতে চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে দ্বারস্থ হওয়া। দ্বিতীয়ত, আদানি পাওয়ারের সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তির শর্তসমূহ সংশোধন ও বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নেওয়া।তিনি আরও বলেন, জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, সরকার সেই সব কার্যকর পদক্ষেপই গ্রহণ করবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম—দূষিতির অভিযোগ উঠেছে। ২০২১ সালের ৩ অক্টোবর গোমস্তাপুর উপজেলা কৃষি Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের Read more

লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনে বিএনপির কর্মীকে জরিমানা
লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনে বিএনপির কর্মীকে জরিমানা

লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে বিএনপির এক কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে বিএনপি মনোনীত Read more

ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!
ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!

বাংলাদেশের বন রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানই এখন বন ধ্বংসের মূল মঞ্চে পরিণত হয়েছে। প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ এই সংস্থার ভেতরে গড়ে উঠেছে Read more

যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য
যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য

ঘেরের পানি থৈ থৈ করছে। আর উপরে ছাউনির মত তৈরি মাচায় থোকায় থোকায় তরমুজ ঝুলছে। যশোরের কেশবপুর উপজেলার খুকশিয়ার বিল Read more

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন