কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজকর্মী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার ইসহাক আহমদ (৬৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।এদিকে, সকাল ১১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের মারিশবুনিয়া এলাকায় অপর একটি দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল রাস্তা পারাপারের সময় বৃদ্ধ ইসহাক আহমদকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, “মোটরসাইকেলটি ভাড়া নিয়ে দুই পর্যটক টেকনাফে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁরা পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।” আহত ইসহাক আহমদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়। বর্তমানে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন
খালেদা জিয়ার ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে, তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন Read more

রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন ড. ইউনূস
রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন ড. ইউনূস

কক্সবাজারে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট রোহিঙ্গা বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের ৪০ দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে Read more

সেপ্টেম্বরে ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি
সেপ্টেম্বরে ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ সেপ্টেম্বর। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন Read more

একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন
একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে ৬ হাজার ৫০৬ কোটি Read more

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা Read more

ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর
ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর

ব্যাংকের টাকা লোপাট করে কাওকে পালিয়ে যেতে দেওয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকগুলোতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন