যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ফলে অবরুদ্ধ হয়ে পড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ফের সচল করতে উদ্যোগী হয়েছে যুক্তরাজ্য। এই লক্ষ্যে ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছে লন্ডন। তবে এই জোটে নেই যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সভাপতিত্বে একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে ফের পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করার জন্য কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পথ খুঁজে বের করা।ইরানের পাল্টা হামলা এবং হুমকির মুখে পারস্য উপসাগর ও বিশ্ব মহাসাগরগুলোর সংযোগকারী এই সংকীর্ণ জলপথটি দিয়ে বর্তমানে জাহাজ চলাচল প্রায় বন্ধ। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে এবং জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।যুক্তরাজ্যের নেতৃত্বাধীন এই জোটে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তারা এক যৌথ বিবৃতিতে ইরানকে এই নৌপথ অবরোধ বন্ধের দাবি জানিয়েছে এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ অবদানের প্রতিশ্রুতি দিয়েছে।আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই জোটে শুধু পশ্চিমা দেশগুলোই নয়, বরং বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, পানামা এবং নাইজেরিয়ার মতো দেশগুলোও রয়েছে।তবে এই জোটে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা তার দেশের কাজ নয়। ট্রাম্প একইসঙ্গে যুদ্ধে সমর্থন না দেওয়ায় ইউরোপীয় মিত্রদের সমালোচনা করেছেন এবং আবারও ন্যাটোথেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন।জোটের দেশগুলো স্পষ্ট করে দিয়েছে, তারা বলপ্রয়োগ করে হরমুজ প্রণালি খুলতে চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ উভয়েই সামরিক সমাধানের চেয়ে কূটনৈতিক পন্থার ওপর জোর দিয়েছেন।ম্যাক্রোঁ বলেন, ‘সামরিক অভিযান চালিয়ে এই প্রণালি খোলার চিন্তা অবাস্তব। এটি করতে অনেক সময় লাগবে এবং উপকূলীয় হুমকি, বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ডের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখে জাহাজগুলোকে বিপদে ফেলবে।’ তিনি সরাসরি ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছেন।শিপিং ডাটা ফার্ম লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজে ২৩টি সরাসরি হামলার ঘটনা ঘটেছে। এতে ১১ জন ক্রু সদস্য নিহত হয়েছেন।ইরান অবশ্য জানিয়েছে, তারা কেবল ‘শত্রু দেশ’ এবং তাদের মিত্রদের জাহাজের জন্য এই পথ বন্ধ রেখেছে; ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জাহাজ চলাচলে তাদের কোনো বাধা নেই। তবে যুদ্ধের ভয়াবহতা এবং অনিশ্চয়তার কারণে অধিকাংশ বাণিজ্যিক কোম্পানি এই পথ ব্যবহারে সাহস পাচ্ছে না।সূত্র: আল-জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু
উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেতুটি উদ্বোধন করেন Read more

অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা
অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) Read more

পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও Read more

আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী
আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল এসেছে হতাশাজনক। মোট ৫১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৪৬৬ জন।গত বছর Read more

পূর্ব আফ্রিকার বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ নিহত ১৩, আহত ৫৭
পূর্ব আফ্রিকার বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ নিহত ১৩, আহত ৫৭

পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় Read more

বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি
বুধবার বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন