পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৭ জন।বুধবার (১ এপ্রিল) বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র গ্যাসপার্ড বারুতোজা জানান, গুদামে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আহতদের মধ্যে তিনজন সেনাসদস্য রয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যান। আগুনের শিখা দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের ফলে গোলাবারুদ চারদিকে ছড়িয়ে পড়ে।সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালোইস এনডাইকেঙ্গুরুকিয়ে জনগণকে সতর্ক করে বলেন, কেউ যেন অবিস্ফোরিত গোলাবারুদ বা সন্দেহজনক বস্তু দেখতে পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানায়, যাতে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা যায়।এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের কারণে ঘাঁটি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।ঘটনার পর সকালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কে বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের বোহাঙ্গা ক্যাথোলিক প্যারিসে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা
শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন Read more

দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার
দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের এক্সপোসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণে ২০২৬ সালের Read more

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।বুধবার (১৩ আগস্ট) বেলা Read more

হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক
হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে হোমনা থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সকাল Read more

দক্ষিণ বঙ্গের বৃহত্তম হাটে ছোট গরুর দাম বাড়তি, বড় গরুর বিক্রি কম
দক্ষিণ বঙ্গের বৃহত্তম হাটে ছোট গরুর দাম বাড়তি, বড় গরুর বিক্রি কম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শার্শা উপজেলার সাতমাইলে অনুষ্ঠিত হচ্ছে। পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন