ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অপরাধে দুই মুদি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেড়িরহাট বাজারের কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ওই বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানে মুদি ব্যবসায়ী মিলন ও কাদেরের গোডাউনে মজুতকৃত তেলের অতিরিক্ত মজুত পাওয়া যায়। এ ছাড়া তাঁদের দোকানে জ্বালানি তেলের কোনো মূল্য তালিকাও টাঙানো ছিল না।অভিযুক্তরা চড়া মূল্যে তেল বিক্রির কথা স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উভয়কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।এদিকে অভিযানের খবর পেয়ে মো. দুখু নামে অপর এক অভিযুক্ত ব্যবসায়ী আগেই গা-ঢাকা দেওয়ায় তাঁকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অন্যদিকে মো. শহিদুল ইসলাম নামে আরেক ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধ কোনো আলামত না পাওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, “অসাধু উপায়ে বাজার অস্থির করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগর ধর্ষণকাণ্ডে যে তথ্য জানাল র‌্যাব
মুরাদনগর ধর্ষণকাণ্ডে যে তথ্য জানাল র‌্যাব

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৪ জুলাই) Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১২ জুলাই) Read more

বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে Read more

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান
বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান

জাপান কর্তৃপক্ষ এবং দেশটির ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের Read more

সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!
সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!

সৌদি রিয়ালের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ব্যবসায়ী মো. বিদ্যুৎ সরকার। প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি হারিয়েছেন Read more

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ, আহত ২০
বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ, আহত ২০

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত, ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট ঘোষিত সড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন