রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি আজকের সভা থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী রাজশাহীকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, রাজশাহী সুন্দর, আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সরকারের নির্দেশনা ও আইন অনুযায়ী আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।’’বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘‘নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। আমরা জনগণের নিকট দায়বদ্ধ। দলমত নির্বিশেষে নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে যথাযথভাবে কাজ করে যেতে হবে। পবিত্রতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কাজের মাধ্যমে আমাদের আরও বেশি সুনাম অর্জন করতে হবে।’’রাসিক প্রশাসক আরো বলেন, ‘‘নাগরিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। আগামী ৯০ দিনের কাজের স্কিমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।’’সভায় রাসিক প্রশাসক কাজের গুনগত মান বজায় রেখে অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করতে এবং চলমান উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্য সহকারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পরিমাণ উল্লেখ না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা Read more

জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন
জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসের ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন দিয়েছে জাপান সরকার। ২০২৬ অর্থবছরের জন্য ৯ দশমিক ০৪ ট্রিলিয়ন Read more

যেভাবে ব্যবহার করবেন ‘গুগল পে’
যেভাবে ব্যবহার করবেন ‘গুগল পে’

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু Read more

নাটোর আঞ্চলিক মহাসড়কে অগ্নিসংযোগ
নাটোর আঞ্চলিক মহাসড়কে অগ্নিসংযোগ

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় আগুন দিয়েছে দুবৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল গিয়ে পুলিশ Read more

শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনে জড়িত তিনজনকে ৯০ দিনের কারাদণ্ড
শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনে জড়িত তিনজনকে ৯০ দিনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ৯০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড Read more

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন