মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘খোঁয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে ও খোঁয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষবর্ষের শিক্ষার্থী।এদিকে এ ঘটনায় সিহাব ও মামুন নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সিহাব মাদবর নিহত আয়শার পূর্ব পরিচিত ও কলেজ বন্ধু।পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে ইজিবাইকযোগে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজ বাড়ি থেকে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথ থেকে আয়শার বন্ধু সিহাব মাদবর ও মামুন খান নামে দুই যাত্রী ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে পড়ে যায়। পরে আহত অবস্থায় আয়শাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়শাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আসে সদর মডেল থানা পুলিশ। বিষয়টিতে অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় দুই ইজিবাইক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইক চালককে শনাক্ত করা গেলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা পেলে নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের বেহাল দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের বেহাল দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। সড়কের বেহাল Read more

‘বিয়া কিন্তু আই গইজ্জম’
‘বিয়া কিন্তু আই গইজ্জম’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে Read more

’প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো’
’প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো’

পবিত্র ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’র রাতে মহাল আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।সোমবার (১৬ মার্চ) রাত Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

রাজধানীর বংশালে আগুন, নিহত ১
রাজধানীর বংশালে আগুন, নিহত ১

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের Read more

ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া
ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া

বৃষ্টির কারণে গত দুদিন ধরে রাজধানীতে গরম অনেকটা কমই থাকছে। আজ ভোরেও নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন