সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ৯০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার বিকেলে শান্তিপুর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু।জানা গেছে, উপজেলা বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছিল বালু খেকো চক্রের প্ররোচনায় বালু শ্রমিকরা। এ সময় অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২২), একই গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (২২) ও বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের হযরত আলীর ছেলে মোঃ জুলহাস মিয়া (২৩)। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।এর সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অনিয়ম প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে এবং আমাদের তথ্য দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ডপ্রাপ্তদের শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক

এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য ২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক। এ সময় বিকল্প পথ ব্যবহার Read more

পরকীয়া প্রেমিকাকে ঘরে রাখতে না পেরে বসতঘরে আগুন!
পরকীয়া প্রেমিকাকে ঘরে রাখতে না পেরে বসতঘরে আগুন!

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া সম্পর্কের প্রেমিকাকে বাড়িতে রাখতে না দেওয়ায় স্বামী নিজ বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন- এমন অভিযোগ উঠেছে ওমর ফারুক Read more

গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল
গোপালগঞ্জে সহিংসতা নিয়ে পুলিশের প্রতিবেদনে যা উঠে এল

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিসংতার পর সেখানে কারফিউ জারি করা হয়। গতকাল বুধবারের সহিংসতায় চারজন Read more

ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার
ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা লাইলী বেগম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে Read more

মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী
মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ ২৮৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন