ময়মনসিংহের ত্রিশালে লাবিব নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক পিতা সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে শিশু লাবিবের মা লামিয়া আক্তার দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার (১ এপ্রিল) বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে সন্তানকে নিজের কাছে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে রায়ের গ্রাম এলাকার একটি রাস্তার পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুর পিতাকে ধরতে অভিযানে নামে পুলিশ। রাত আনুমানিক সোয়া তিনটার দিকে গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম (সোহাগের প্রথম স্ত্রীর বাবার বাড়ি) থেকে অভিযুক্ত সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করতে সক্ষম হয় ত্রিশাল থানা পুলিশ।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে  হত্যার কথা স্বীকার করেছেন পিতা সোহাগ মিয়া।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তারের পর বহিষ্কার ছাত্রদল নেতা
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তারের পর বহিষ্কার ছাত্রদল নেতা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। আজ শনিবার (২৩ Read more

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্য ব্যবস্থাপনা ধুঁকছে। রয়েছে কার্গো গুদামের সংকট, দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব। সরকারি Read more

জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ

জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা Read more

লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প
লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প

সিআইএ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও বিদেশি সরকারকে সহায়তা করেছে— কখনো প্যারামিলিটারি অভিযানের মাধ্যমে; আবার কখনো প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তিগত সহায়তার Read more

আমতলীর সিফাতের হাতে যুদ্ধবিমান, স্বপ্ন বিজ্ঞানী হওয়ার
আমতলীর সিফাতের হাতে যুদ্ধবিমান, স্বপ্ন বিজ্ঞানী হওয়ার

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সওকত ইসলাম সিফাত দুইটি যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা রাডার, মিসাইল এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন