মানিকগঞ্জের সিংগাইরে শসা চাষীরা লোকসানের মুখে পড়েছেন। খরচ তুলতে না পেরে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। নিম্নমানের বীজ ও কম ফলনকে দায়ী করছেন তারা।স্থানীয় কৃষকরা জানান, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিক ব্যয়সহ সব মিলিয়ে খরচ বেড়েছে। কিন্তু ফলন কম হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় শসার আবাদ হলেও প্রত্যাশিত ফলন হয়নি। অনেকেই জমি থেকে শসা বিক্রি করতে পারেননি। আবার কেউ কম ফলনের কারণে আশানুরূপ দাম পাননি। ফলে উৎপাদন খরচই উঠছে না।সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের চাষি রাজিব মোল্লা বলেন, সিংগাইর বাজারের বিসমিল্লাহ বীজ ভান্ডার থেকে বারোমাসি লালতীর জাতের বীজ নিয়ে ৪০ শতাংশ জমিতে শসা চাষ করি। প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়। কিন্তু গাছ মাচায় ওঠার পরই হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। কোনো শসা বিক্রি করতে পারিনি।একই দোকান থেকে বীজ নেওয়া মিনাজউদ্দিন বলেন, ৫২ শতাংশ জমিতে শসা চাষে প্রায় ১ লাখ টাকা খরচ করেছি। এখন পর্যন্ত মাত্র ১০ হাজার টাকার শসা বিক্রি হয়েছে। ফলন কম হওয়ায় গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।সফিকুল ইসলাম বলেন, অনলাইন থেকে হোয়াইট গোল্ড বীজ নিয়ে ২৬ শতাংশ জমিতে চাষ করি। গাছ ভালো থাকলেও ফলন খুব কম। খরচের অর্ধেকও উঠবে না।জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের তোফাজ্জল মিয়া বলেন, ১ বিঘা জমি থেকে মাত্র ১২’শ টাকার শসা বিক্রি করতে পেরেছি। কামাল বলেন, ১ বিঘা জমিতে মাত্র ৬ মণ শসা পেয়েছি, আগে কখনো এত কম ফলন হয়নি।সাহেদ মিয়া বলেন, ৫ বিঘা জমিতে শসা চাষ করেও ভালো ফলন পাইনি। মহসিন সিকদার বলেন, ইন্ডিয়ান ক্রস জাতের বীজ অনলাইন থেকে নিয়ে ৩ বিঘা জমিতে শসা চাষ করি। ৯০ হাজার টাকা খরচ করেছি। মাত্র ৩০ হাজার টাকার শসা বিক্রি করেছি। কাইয়ুম বলেন, আমি ইন্ডিয়ান হিমালয় ও সেঞ্চুরী জাতের শসা চাষ করি। ৬ বিঘা জমি থেকে শসা বিক্রি করে অর্ধেক খরচও উঠেনি।এলাকার খালেক মন্ডল, গিয়াস সিকদার, খোরশেদ আলম, বক্কার খান, আরশেদ, মকবুল, আবু বকর সিদ্দিক ও কহিনুরসহ অনেকেই একই ধরনের লোকসানের কথা জানিয়েছেন।কৃষকদের অভিযোগ, নিম্নমানের বীজের কারণে ফলন মারাত্মকভাবে কমেছে। চটকদার প্রচারণায় প্রলুব্ধ হয়ে বীজ কিনে তারা ক্ষতির মুখে পড়েছেন। অভিযোগ জানালেও বিক্রেতারা দায় এড়িয়ে যান।তারা আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের বীজ বিক্রি চালিয়ে গেলেও সংশ্লিষ্টদের কার্যকর তদারকি দেখা যায় না। বিষয়টি উপেক্ষা করা হচ্ছে বলেও মনে করছেন তারা।ক্ষতিগ্রস্ত কৃষকরা মানসম্মত বীজ সরবরাহ ও প্রণোদনা সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, আবহাওয়ার তারতম্যের কারণে ফলন কম হতে পারে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হবে বলেও জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা
ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা

গভীর রাতে ভোট বর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, Read more

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

দেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানাতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভার সিদ্ধান্তের ভিত্তিতেই জানা যাবে, Read more

স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ
স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ

মধ্যপ্রাচ্যে যেকোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে রোববার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, Read more

সিনেমা হলে ‘রাক্ষস’ উন্মাদনা, প্রশংসায় ভাসছেন সিয়াম
সিনেমা হলে ‘রাক্ষস’ উন্মাদনা, প্রশংসায় ভাসছেন সিয়াম

ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়— সব মিলিয়ে দেশের সিনেমা অঙ্গনে এখন উৎসবের হাওয়া। এই খুশির জোয়ারে শামিল Read more

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী Read more

আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা
আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা

প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করে প্রজ্ঞাপন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন