ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়— সব মিলিয়ে দেশের সিনেমা অঙ্গনে এখন উৎসবের হাওয়া। এই খুশির জোয়ারে শামিল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদও। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’।মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের অভাবনীয় সাড়া এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় সিয়ামের এই নতুন অবতার দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা।গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘আমরা এই দিনটার জন্য ওয়েট করি কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো। অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের যত ধরনের রিঅ্যাকশন এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। সো ইটস আ ফ্যান্টাস্টিক ডে ফর আস যে আমরা যে রাক্ষসটা যেটা ভেবে বানাচ্ছিলাম, অডিয়েন্স আসলে সেটার সাথে রিলেট করতে পারছেন।’‘রাক্ষস’ কেবল দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে তা নয়। নেতিবাক প্রতিক্রিয়াও জানিয়েছেন কেউ কেউ। একজন বলেন, “খাপছাড়া সংলাপ আর যুক্তিহীন চিল্লাচিল্লি শুনতে চাইলে ‘রাক্ষস’ দেখতে পারেন।” তবে যতজন দর্শকের প্রতিক্রিয়া পাওয়া গেছে, সেখানে বড় অংশের দর্শকই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।  ‘রাক্ষস’ সিনেমার ‘বিলেত রাজা’ শিরোনামের আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা রহমান। জাঁকজমকপূর্ণ গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে পারফর্ম করেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে শীতল হাওয়া বহিতে শুরু করেছে। ইতোমধ্যে ২২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টি Read more

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক সেটলার বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল
পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক সেটলার বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এর অপর অংশ অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির Read more

পঞ্চগড়ে রাতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা ২ লাখ টাকা
পঞ্চগড়ে রাতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা ২ লাখ টাকা

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৮ Read more

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

কুড়িগ্রাম-চিলমারী রেলপথে একদিনে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেন। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রমনা লোকাল ট্রেনটি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের Read more

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে Read more

টেকনাফে সাগর পথে মানবপাচারের চেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ২৯ জন উদ্ধার
টেকনাফে সাগর পথে মানবপাচারের চেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ২৯ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সাগর পথে অবৈধ পন্থায় মানবপাচারের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। উক্ত অভিযান চলাকালীন সময়ে নারী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন