মধ্যপ্রাচ্যে যেকোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে রোববার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।বিবিসি জানিয়েছে, দুই দিনব্যাপী এ আলোচনার মূল বিষয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং সবশেষ হুতিদের যোগদান- সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে করনীয় নির্ধারণ করা।এর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্য একটি শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য উদ্যোগী হয়ে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, মিসর ও তুরস্ক।আলোচনার উদ্যোগের মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্তুতির খবর সামনে এসেছে। একটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এই অভিযান কয়েক সপ্তাহ চলতে পারে। ফলে যুদ্ধ বন্ধ নিয়ে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মধ্যস্থতার প্রচেষ্টা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। এরই মধ্যে গত শুক্রবার মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা জড়ো করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে লিখেছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করছে। এই পরিকল্পনার মধ্যে পারস্য উপসাগরের কৌশলগত খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির নিকটবর্তী উপকূলীয় এলাকায় অতর্কিত হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত কোনো সেনা মোতায়েনের চূড়ান্ত অনুমোদন দেননি। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত এই স্থল অভিযানটি পূর্ণ মাত্রার কোনো আক্রমণ বা দখলদারিত্ব হবে না। এর পরিবর্তে স্পেশাল অপারেশন ফোর্স এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঝটিকা অভিযান চালানো হবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শুক্রবার জোর দিয়ে বলেছিলেন, ‘স্থল সৈন্য ছাড়াই যুক্তরাষ্ট্র তার সমস্ত লক্ষ্য অর্জন করতে সক্ষম।’ তবে ওয়াশিংটন পোস্ট বলছে, সামরিক পরিকল্পনা এখন অনেক দূর এগিয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, এটি কোনো শেষ মুহূর্তের প্রস্তুতি নয়; বরং দীর্ঘদিনের রণকৌশলের অংশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জের পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
হবিগঞ্জের পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সিলেট থেকে বালুভর্তি ট্রাকে করে অভিনব কৌশলে ঢাকায় পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শাড়ীর বড় একটি চালান ধরা পড়েছে হবিগঞ্জের মাধবপুরে। Read more

ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক

ভারতের ওড়িশা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযানে আটককৃতদের Read more

কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে
কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাতে

এখন থেকে অবিশ্বাস্য কম খরচে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা। এতদিন আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় Read more

শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা
শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় তলায় জেনেটিক্সের মাস্টার্সের ক্লাস রুমে এক দুর্ঘটনা ঘটে। হঠাৎ কক্ষটির ফলস ছাদ এবং Read more

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আগামীকাল Read more

রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

নববর্ষের আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কেএনএফ সন্ত্রাসীদের পক্ষে চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়ের দ্বিতীয় স্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন