নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড তেজগাঁও কমিটির সদস্য।আরিফ শাহ রনি বলেন, তিনি ঈদে বাড়িতে এসেছেন, আজই তার ঢাকা যাওয়ার কথা। এমতাবস্থায় আজ সকালে বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় আমার মা একটি পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেয়া।এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে দেখাই। এরপর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। ধারণা করছি স্থানীয় আওয়ামী লীগের দোসররা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে আমি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।রনির মা আফরোজা বেগম বলেন, সকালে বাড়ির গেট খুলতেই টিনের বেড়ার খুঁটির সাথে ওই ব্যাগটি দেখতে পাই। এটি কোথা থেকে এসেছে বা কে রেখে গেছে তা আমি জানি না। সেজন্যই আমার ছেলেকে ডেকে ব্যাগটি দেখাই। সে দেখে বুঝতে পারে এগুলো পেট্রোল বোমা। যা পরে লোকজনকে এবং পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ওই বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য। তিনি ঈদে বাড়ি এসেছেন। আওয়ামী লীগের লোকজন যারা বিগত ১৫ বছর আগুন সন্ত্রাসসহ নানা অপকর্ম করেছে, তারাই রনি বা বিএনপিকে বিতর্কিত করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। যাতে সৈয়দপুরের পরিস্থিতি অস্থিতিশীল করে ফ্যাসিস্টরা ফায়দা নিতে পারে।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওবায়দুল কাদেরের ভাগ্নে হায়দার রতন গ্রেফতার
ওবায়দুল কাদেরের ভাগ্নে হায়দার রতন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে দুটি হত্যা মামলার আসামি আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা Read more

রাজধানীতে অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে অভিযানে আ.লীগের  ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ আগস্ট) Read more

চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা Read more

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় গাড়ির হেলপার রাজা মিয়া(২৩) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত  সাড়ে Read more

নভেম্বরে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ
নভেম্বরে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম চার ম্যাচে জয়ের দেখা না পেলেও ভারতের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ ঘিরে উচ্ছ্বাসে ভাসছে ফুটবলপ্রেমীরা। Read more

বেগম খালেদা জিয়া ভোর ৬টায় মৃত্যু বরণ করেন: ডা. জাহিদ
বেগম খালেদা জিয়া ভোর ৬টায় মৃত্যু বরণ করেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন