রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।বার্তাসংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্বনির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড়ছিল।”বিমানটিতে সর্বমোট কতজন যাত্রী ছিলেন সেটি স্পষ্ট করেনি রাশিয়া। তবে কেউ বেঁচে থাকার তথ্য জানায়নি দেশটি।বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০ এর দশক থেকে চলছে। এগুলো মালবহনের কাজে ব্যবহার করা হয়। এ মডেলের একাধিক বিমান এর আগে বিধ্বস্ত হয়েছিল।২০২২ সালে ইউক্রেনের একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন প্রাণ হারান। তারও আগে ২০২০ সালে দেশটির আরেকটি এএন-২৬ বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন। তবে বিমানটিতে থাকা এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান।অপরদিকে দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর এএন-২৬ বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছিলেন। যারমধ্যে ৫ জন ছিলেন রুশ নাগরিক। এছাড়া ২০১৭ সালে তাদের আরেকটি বিমান আইভরি কোস্টে বিধব্স্ত হয়। ওই দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’
‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে অফিসের নিরাপত্তার Read more

আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল

‎চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মো.আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনারে পৃথকভাবে আবেদন করেছে দুই ব্যাংকসহ একই আসনের জামায়াতের Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের Read more

দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তা, দুর্ভোগে হাজারো মানুষ
দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তা, দুর্ভোগে হাজারো মানুষ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ৯০০ মিটার সড়কজুড়ে বড় Read more

এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম
এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট Read more

সিদ্ধিরগঞ্জে দোকানের শাটার খুলতেই মিলল হা-পা বাঁধা যুবকের লাশ
সিদ্ধিরগঞ্জে দোকানের শাটার খুলতেই মিলল হা-পা বাঁধা যুবকের লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফখরুল ইসলামের হাজী ভিলা নামক বাড়ির একটি দোকানের শাটারের নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। ভেতর থেকে আসছিল দুর্গন্ধ।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন