প্রবাসে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের সহায়তায় এবং বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই বিশেষ প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বিদেশে ভাষাশিক্ষা ও বিশেষ কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে ইচ্ছুক, তাদের সহজ শর্তে এই ঋণ প্রদান করা হবে। ঋণের সুবিধাসমূহের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রেরণ, বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণ এবং বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিগামী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ।আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তার বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। ঋণের জন্য আবেদনকারীকে যে দেশে গমনে ইচ্ছুক, সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষাশিক্ষার সনদ (যেমন: জাপানের জন্য এন-৫, দক্ষিণ কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩) অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জামিনদার সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।এই ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত। ঋণের অন্যান্য ফি ও চার্জ সংক্রান্ত তথ্যাবলী প্রবাসী কল্যাণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ব্যক্তিদেরকে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা অথবা সরাসরি হেল্পলাইন নম্বর ১৬২৩৮ এ যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকের ওয়েবসাইট www.pkb.gov.bd  থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আগামীকাল
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আগামীকাল

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। সোমবার (৫ Read more

এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি
এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি

আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে ‘বিগ বিউটিফুল Read more

চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান
চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান

এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সে বিশাল সমাবেশ
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সে বিশাল সমাবেশ

অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ জানিয়েছে Read more

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দিবাগত রাত ১২টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি।কালিয়াকৈর পৌরসভার Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

যমুনা নদীতে প্রবল স্রোত ও প্রচন্ড ঢেউয়ের কারণে প্রায় সাড়ে ১৪ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন