যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে অফিসের নিরাপত্তার স্বার্থে প্রবেশকারীদের স্বাক্ষর করে প্রবেশ করার নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে যে ব্যক্তি অফিসে প্রবেশ করছেন, তাকে খাতায় নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে প্রবেশ করতে হচ্ছে।বোর্ড সূত্র জানায়, নিয়মানুযায়ী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে খাওয়ার সময় এক ঘণ্টা। এ সময়ের মধ্যে তারা নামাজ পড়ে কর্মস্থলে খাবার খেয়ে দায়িত্ব পালন শুরু করবে। কিন্তু অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী এই নিয়ম মানছে না।অভিযোগ উঠেছে, দুপুরে খেতে গিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসের নির্ধারিত সময়ের পরে অফিসে আসেন। এতে করে কাজকর্মের ব্যাঘাত ঘটছে। দুপুরের পরে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীদের অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে খেতে না যাওয়ার জন্য বোর্ড চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। কর্মস্থলে আসার সময় তারা সাথে করে খাবার আনতে বলা হয়েছে।এদিকে বোর্ডের নিরাপত্তার স্বার্থে অফিসে প্রবেশের ক্ষেত্রে খাতায় সাক্ষরের ব্যবস্থা চালু করা হয়েছে। যে ব্যক্তি অফিসে প্রবেশ করবেন, তাকে অফিসের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যের কাছে গিয়ে খাতায় সাক্ষর করতে হবে। শুধু সাক্ষর করলে হবে না, তার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও কার কাছে যাবেন সেটা লিখতে হচ্ছে। এরপর তাকে আনসার সদস্য অফিসে ঢুকতে দিচ্ছেন।যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান জানান, সম্প্রতি অফিসে কয়েকটি ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। একারণে অফিসের নিরাপত্তার স্বার্থে প্রবেশকারীর স্বাক্ষরের নিয়ম চালু করা হয়েছে।যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম জানান, অনেক কর্মকর্তা-কর্মচারী দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে গিয়ে আর আসেন না। এতে করে সঠিক সেবা প্রদানের ব্যাঘাত ঘটছে। একারণে এখন থেকে সবাই বাড়ি থেকে খাবার এনে অফিসে খাবেন। এরপর যথারীতি কাজ শুরু করবেন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার
পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে নিয়ে এক মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে রিপন মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।শনিবার (০৩ Read more

শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক
শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৬০) ও শারমিন নাহার (৪৫) নামে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে। রোববার Read more

৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী
৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে Read more

মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপির পক্ষ থেকে Read more

কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন