সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬-১০টা ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার সকাল ৬-১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাটডাউন গ্রহণ করা হবে।ফলে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সকাল ৬-১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল (৫০) ও আশিক (১৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। Read more

যমুনা পাড়ের জনপ্রিয় হচ্ছে যমুনা হোটেল
যমুনা পাড়ের জনপ্রিয় হচ্ছে যমুনা হোটেল

নদীর টাটকা মাছ। নদীর পাশে মনোরম পরিবেশে বসেই খাওয়ার সুযোগ। খাবারের স্বাদ আর পরিচ্ছন্ন পরিবেশের কারণে অল্প সময়ের মধ্যেই পরিচিতি Read more

বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হারুন হাওলাদার (৪৫) নামে এক মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ Read more

গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

বাংলাদেশের গাজীপুরের একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর কথিত 'অপহরণ' ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। ভুক্তভোগীর দাবি করা Read more

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন