কিশোরগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ফিল্মি কায়দায় এক যুবদল নেতাকে নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভুক্তভোগী যুবদল নেতা বাবুলের বাবা মো. হাদিস মিয়া বাদী হয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে প্রধান অভিযুক্ত করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।মারধরের শিকার মোঃ বাবুল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।আহত বাবুল অভিযোগ করে জানান, চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদের নির্দেশে তার অনুসারীরা তাকে রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ও একটি পা ভেঙে যায় বলে তিনি দাবি করেন।তিনি আরও জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিসকেন্দ্রিক বিএনপির একটি চক্র আওয়ামী লীগের লোকজনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে, টাকা আত্মসাত করে আসছে। সম্প্রতি তার দোকান থেকে ৬ হাজার টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি থানায় অভিযোগ করেন। এর জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এ বিয়য়ে সদর উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ শাহ আলম বলেন, ‘বাবুলকে তার রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ফিল্মি কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার ওপর নির্মম নির্যাতন চালিয়ে একটি হাত ও একটি পা ভেঙে দেওয়া হয়। আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই।’তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘আমি আসলে এই বিষয়ে কিছুই জানি না। ঈদের পর থেকে আমি অসুস্থ। আজকে সারাদিনই আমি বাড়িতে। আমার সাথে বাবুলের কোনো বিরোধ নেই। আর চাঁদাবাজির সঙ্গে আমি জড়িত না। কেউ না কেউ এটা হয়তো তাদের দিয়ে বলাচ্ছে। কারণ আমিও তো যেহেতু চেয়ারম্যানি করি, আমিও তো নির্বাচন করবো। আরও তো প্রার্থী আছে না? হয়তো আমার মানক্ষুণ্ণ করার জন্য, বা আমার অবস্থানটা ডাউন করার জন্য এ ধরণের কথাবার্তা বলছে।’এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি দোকান
সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান।শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী রাসযাত্রা শুরু
ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী রাসযাত্রা শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার গোরকমন্ডল এলাকায় রাধাগোবিন্দ সার্বজনীন Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান Read more

বাঘাইছড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে ২ কাটুন বিদেশী ORIS সিগারেট উদ্ধার করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।বুধবার (২০ আগস্ট) মারিশ্যা জোনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন