নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশি পাহারায় রাত কাটানোর সহযোগিতা চেয়েছিলেন পুলিশের কাছে। অবশেষে পুলিশের হাতেই ধরা খেয়েছেন ওই ভুয়া জজ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক দশটার দিকে পাবনার ঈশ্বরদী থানায় অবস্থানকালে তাকে আটক করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীসহ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা কামনা করেন। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয়।পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।এদিকে ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন।স্থানীয় সূত্রে আরও জানা যায়, তিনি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় একদিনে নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০
গাজায় একদিনে নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০

বুধবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১০৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৯৯ Read more

ঘুষ দেওয়ার অপরাধে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের ১২ বছরের কারাদণ্ড
ঘুষ দেওয়ার অপরাধে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের ১২ বছরের কারাদণ্ড

ঘুষ ও আইনের অপব্যবহারের দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে কারাগারে নয়, Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

গাজীপুরে বিদেশি পিস্তল গুলিসহ গ্রেপ্তার ৩
গাজীপুরে বিদেশি পিস্তল গুলিসহ  গ্রেপ্তার ৩

গাজীপুর মহানগর উত্তর ডিবি পুলিশ  একটি বিদেশি পিস্তল দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনে ১৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার(১৭ Read more

হঠাৎ নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম
হঠাৎ নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রবিবার (৯ নভেম্বর) থেকে নিখোঁজ। তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা গেছে, Read more

ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১ পরিবার
ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১  পরিবার

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাততলা ভবন পাশের একটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। বাসিন্দারা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন