নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সহায়তায় এই অভিযান চালানো হয়।তিনি আরও জানান, জব্দকৃত ৯ হাজার ১০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। এ সময় দায়িত্বে থাকা ব্যক্তি তেলের উৎস ও বৈধতার বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাঁকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএম-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই অপরাধের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে।অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী
কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী, সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করা হয় তারা বিএনপির সদস্য হতে পারবেন Read more

ফরিদপুর এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
ফরিদপুর এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রায় ফরিদপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ার মতো। জুলাই গণঅভ্যুত্থানের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে Read more

গাজীপুরে রহস্য ঘেরা প্রাচীন পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি
গাজীপুরে রহস্য ঘেরা প্রাচীন পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামে তুরাগ নদীর তীরে অবস্থিত একটি রহস্যময় প্রাচীন পাথরকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও Read more

বেনাপোল বন্দরে জাল কাগজপত্রে কোটি টাকার রাজস্ব ফাঁকি
বেনাপোল বন্দরে জাল কাগজপত্রে কোটি টাকার রাজস্ব ফাঁকি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে জাল মেনিফেস্টো কাগজ ব্যবহার করে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র Read more

সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া
সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া

সম্প্রতি দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা আসছে। ৩০ মার্চ পর্যন্ত দেশে হাম Read more

এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি এখনই এটা শেষ করতে পারেন: ট্রাম্প
এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি এখনই এটা শেষ করতে পারেন: ট্রাম্প

বৈঠকে অংশ নেওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন