গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামে তুরাগ নদীর তীরে অবস্থিত একটি রহস্যময় প্রাচীন পাথরকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।শত শত বছর ধরে মানুষের বিশ্বাস ও সংস্কারের কেন্দ্রবিন্দু হয়ে থাকা এই পাথরটি স্থানীয়ভাবে পরিচিত ‘শ্রী শ্রী মাধব মন্দির’ নামে।স্থানীয়দের মতে, পাথরটির আবিষ্কার এক আশ্চর্যজনক ঘটনার মধ্য দিয়ে ঘটে। জানা যায় পার্শ্ববর্তী মাধবচালা গ্রামে মাটি খুঁড়তে গিয়ে প্রথম পাথরটি আবিষ্কৃত হয়।পরবর্তীতে অজানা কারণে কেউ বা কারা এটি তুরাগ নদীতে ফেলে দেয়। অনেক বছর পর, একদল জেলে মাছ ধরতে গিয়ে নদীর তলদেশ থেকে পাথরটি খুঁজে পান। এ ঘটনাকে অলৌকিক বলে বিবেচনা করে।হিন্দু সম্প্রদায়ের লোকজন একে পবিত্র নিদর্শন হিসেবে গ্রহণ করেন এবং একটি ঘর নির্মাণ করে সেখানে পাথরটি স্থাপন করেন।এরপর থেকেই এই স্থানটি ‘শ্রী শ্রী মাধব মন্দির’ নামে পরিচিতি লাভ করে।স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, পাথরটির রয়েছে অলৌকিক শক্তি।অনেকে মনে করেন, এটি মনোবাসনা পূরণে সক্ষম। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মানত নিয়ে আসেন এখানে।কেউ কেউ বলেন, স্বপ্নে এই পাথরটি দেখেছেন, আবার অনেকে এর অলৌকিক শক্তির কারণে আশীর্বাদপ্রাপ্ত কিংবা শাস্তিপ্রাপ্ত হয়েছেন বলেও দাবী করেছেন।পাথরটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান কিংবদন্তি ও লোককথা। স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার এটি চুরি হলেও আবার ফিরে এসেছে নিজ অবস্থানে, যা এলাকার মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।কিছু ধর্মপ্রাণ হিন্দু বিশ্বাস করেন, পাথরটির ভেতর ‘দেবত্ব’ বিরাজ করছে।এই বিশ্বাস থেকেই প্রাচীনকাল থেকেই এটি পূজিত হয়ে আসছে।বর্তমানে এক সনাতন ধর্মাবলম্বী শ্রী অনিল চন্দ্র নামের এক ব্যক্তি এই পাথরটি দেখাশোনা করছেন।ছোট্ট একটি  ঘরে পাথরটি সংরক্ষিত রয়েছে।প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ দর্শনে আসেন, পূজা দেন, মানত করেন, প্রার্থনা করেন।তবে এই পাথরটি আসলে কত বছর পুরনো, এটি কী ধরনের খনিজ পদার্থের তৈরি, কিংবা কোথা থেকে এসেছে—তা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রামাণ্য ইতিহাস পাওয়া যায়নি।প্রত্নতাত্ত্বিকদের গবেষণা বা বিশেষজ্ঞদের বিশ্লেষণ এই বিষয়ে আলোকপাত করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।স্থানীয় প্রশাসন বা প্রত্নতত্ত্ব বিভাগ যদি বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে, তবে হয়তো রহস্য ঘেরা এই প্রাচীন নিদর্শনের প্রকৃত ইতিহাস উন্মোচিত হতে পারে।ততদিন পর্যন্ত এটি থেকে যাবে একটি লোকবিশ্বাস, একটি অলৌকিক কাহিনির অংশ হিসেবে-যা যুগের পর যুগ ধরে মানুষের মনকে নাড়া দিয়ে চলেছে।এলাকাবাসী ও ভক্তদের দাবী, এই পাথরটি যেন যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার আওতায় আনা হয়, যাতে আগামী প্রজন্মও জানতে পারে এর গৌরবময় ও রহস্যময় অতীত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলা করতে গিয়ে গ্রেফতার: ভিডিওতে ধরা পড়ল ব্যবসায়ী জুয়েলের হামলার চিত্র
মামলা করতে গিয়ে গ্রেফতার: ভিডিওতে ধরা পড়ল ব্যবসায়ী জুয়েলের হামলার চিত্র

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর দা হাতে হামলা চালান স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহিম জুয়েল। পরে নিজেকে ‘ভিকটিম’ সাজিয়ে Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।আজ মঙ্গলবার (২৪ Read more

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সবশেষ সমন্বয়কৃত দামেই আজ রবিবার (১৭ আগস্ট) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে সবশেষ স্বর্ণের Read more

নরসিংদীতে সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার
নরসিংদীতে সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় পুলিশের এক সাময়িক বরখাস্ত সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে রায়পুরা থানাধীন চান্দের Read more

তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক
তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক

হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন