জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রায় ফরিদপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ার মতো। জুলাই গণঅভ্যুত্থানের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।সার্কিট হাউজ থেকে শুরু হওয়া পদযাত্রা জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা, যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ এবং জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।পদযাত্রার আগে দুপুর পৌনে দুইটার দিকে খুলনা থেকে গাড়িবহর নিয়ে সরাসরি ফরিদপুর সার্কিট হাউজে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর পথসভায় তারা অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।পথসভা শেষে ফরিদপুরের আলীপুর এলাকার হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত এনসিপির জেলা অফিস উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর তারা রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত মুরগি নিয়ে থানায় গেটে বসে পড়লেন রশিদা বেগম
মৃত মুরগি নিয়ে থানায় গেটে বসে পড়লেন রশিদা বেগম

৫টি মৃত মুরগী নিয়ে থানায় হাজির হয়ে বিচার চেয়েছেন অবস্থান নেন রাশিদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধ নারী।শনিবার (৬ এপ্রিল) Read more

বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষ, ২ কিশোর নিহত
বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষ, ২ কিশোর নিহত

বিয়ে বাড়িতে কে প্রথম তন্দুরি রুটি খাবে তা নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। আর এই নিয়ে বিবাদের জেরেই শুরু হয় Read more

গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) Read more

প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ
প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ

বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই Read more

বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ২
পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে।এ সময় ২জন গুরুত্বর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে।নিহত ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন