প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নিজেদের অস্তিত্ব ধরে রাখার প্রচেষ্টায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সাইন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।  রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে সাইন্সল্যাব এলাকা অবরোধ করেন তারা। ঢাকা কলেজের ঐতিহ্যবাহী ইন্টারমিডিয়েট শ্রেণী অক্ষুণ্ণ রাখার দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানা গেছে।  কর্মসূচীতে অংশগ্রহণ করা ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবির জায়গাটা হচ্ছে ঢাকা কলেজের অস্তিত্ব। ঢাকা কলেজ যেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। সে খসড়াটা (সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের) প্রকাশ হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করেছি।’  তিনি আরো বলেন, ‘ঢাকা কলেজের ১৮৪ বছরের ইতিহাস। সেই ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি, আইনজীবীদের সাথে কথা বলেছি।  তারা বলেছে, এই অধ্যাদেশে যদি বিশ্ববিদ্যালয় হয়, এখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট যেভাবে আছে, হয়তো ৫ বছর, ১০ বছর সেটা থাকবে। কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা থাকবে না।’  ইন্টারমিডিয়েটের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা কলেজের ঐতিহ্য যেভাবে ইন্টারমিডিয়েট দিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ইন্টারমিডিয়েট দিয়েই শেষ হবে।’  ঢাকা কলেজের ঐ শিক্ষার্থী আরো বলেন, ‘একটা বলয় চেষ্টা করছে এই ধরণের বিশ্ববিদ্যালয় মডেল দিয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন করে দেবার। আমরা ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন হতে দেব না। আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আছে, থাকবে।’  সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেলের কথা উল্লেখ করে বলেন, ‘কিন্তু যারা এই মডেলের বিশ্ববিদ্যালয় চাইছে, তাদের জায়গা থেকে তারা চাইতেই পারেন। কিন্তু এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না।’  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের Read more

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। Read more

নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত
নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

নরসিংদীর চরাঞ্চলে আবারও দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চলের Read more

চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

যশোরের ঝিকরগাছায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে  দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্র্বৃত্তরা। Read more

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক বয়কটের দেখা মেলে। নেতানিয়াহু ভাষণ দিতে পোডিয়ামে চড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন