পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদার বিরুদ্ধে।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে সময়ের কন্ঠস্বর অনলাইন পত্রিকার গলাচিপা প্রতিনিধি আরেফিন লিমন এক হিন্দু পরিবারকে ভয়ভীতির অভিযোগের বিষয়ে চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের কর্মী মুকুল প্যাদার মুঠোফোনে বক্তব্য জানতে চান। এসময় মুকুল প্যাদা ওই সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ডিলেট করতে চাপ প্রয়োগ করেন। ভিডিও না মুছলে ‘গলাচিপায় সাংবাদিকতা করা যাবে না’ বলেও হুমকি দেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, চিকনিকান্দি ইউনিয়নের যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল ও তার ভাই আরিফ তাদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে গলাচিপা থানায় আশ্রয় নেন।এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা দিলীপ দেবনাথ ও তার স্ত্রীর ভিডিও সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে তারা জানান, প্রায় ছয় মাস আগে মুকুল প্যাদা দিলীপ দেবনাথকে রাস্তা আটকিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে মারধর করে পা ভেঙে দেন। ওই সময় বিষয়টি থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই মুকুল তাদের নিয়মিত ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।এই ভিডিও সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে সাংবাদিক লিমন ওই ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিককেই হুমকি দেন এবং ভিডিওটি মুছে ফেলতে বলেন।এ বিষয়ে জানতে চাইলে মুকুল প্যাদা বলেন, ‘আমি হাটে ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি।’এ বিষয়ে সাংবাদিক আরেফিন লিমন বলেন, ‘আমি কেবল অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফোন করেছিলাম। তখন মুকুল প্যাদা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, ভিডিও ডিলেট না করলে গলাচিপায় সাংবাদিকতা করতে দেবেন না।’এ বিষয়ে গলাচিপা উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার মো. মশিউর রহমান শাহিন বলেন, ‘মুকুল প্যাদা গলাচিপা উপজেলা বা ইউনিয়ন যুবদলের কোন কমিটিতেই তার কোন নাম নেই। কিন্তু সে যুবদলের নাম ভাঙিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিষয়টি কেন্দ্রীয় যুবদলের দৃষ্টিতে আসলে ২১ অক্টোবর কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে মুকুল প্যাদাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।’গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ‘হিন্দু পরিবারকে ভয়ভীতি দেখানোর ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। আর সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ, আহত ২০
বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ, আহত ২০

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত, ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট ঘোষিত সড়ক Read more

শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ
শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ Read more

পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’
পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’

তরুণদের দুই রাজনৈতিক দল এনসিপি ও গণঅধিকার পরিষদের এক হওয়ার যে আলোচনা চলছিল, তা ভেস্তে গেছে; চলতি অর্থবছর ২০২৫-২৬-এ মাঝারি Read more

চকরিয়ায় ইয়াবাসহ আটক ১
চকরিয়ায় ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ সালমান খান Read more

আশুলিয়া বিদ্যুৎ-গ্যাস সংকট: নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা
আশুলিয়া বিদ্যুৎ-গ্যাস সংকট: নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন