বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নাম সরকারিভাবে ঘোষণা করা হয়।স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, নজরুল ইসলাম মোল্লা সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও বরগুনার রাজনীতিতে তার অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন জানিয়েছেন, বরগুনা জেলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগে বরগুনা জেলা বিএনপি জন্য কৃতজ্ঞ।এ প্রসঙ্গে নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে আমি সকল সরকারি ও স্থানীয় উদ্যোগকে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। বরগুনাবাসীর আস্থা ও সহযোগিতা আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা।’নজরুল ইসলাম মোল্লা আরও বলেন, জেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়ন ও পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রাখবেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল
ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল অনূর্ধ্ব-১৭ জাতীয় দল।শুক্রবার (৭ Read more

বরিশালে হস্তান্তরের আগেই বক্স কালভার্টে ফাটল
বরিশালে হস্তান্তরের আগেই বক্স কালভার্টে ফাটল

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই একটি ব্রীজে (বক্স কালভার্ট) ফাটল ধরেছে।ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে Read more

মহিপুর ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
মহিপুর ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে বিএনপি'র সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কমিটিতে নিষিদ্ধ  ছাত্রলীগ নেতাদের স্থান দেওয়ায় সামাজিক যোগাযোগ Read more

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের Read more

ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!
ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের Read more

বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন