ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে নেওয়া হয়েছে। জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে একেবারেই নির্ভার হতে পারছেন না চিকিৎসকরা। কোনোভাবেই ক্ষতস্থানে সংক্রমণ না ছড়ায়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা বলছেন আপাতত অন্তত সাত দিন সিডনির হাসপাতালে থাকতে হবে তাঁকে।গত শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে মাঠে পড়ে গিয়ে মারাত্মক চোট পান শ্রেয়স। শুরুতে ধারণা করা হয়েছিল, এটি সামান্য চোট। কিন্তু সাজঘরে ফেরার পর তাঁর অবস্থার অবনতি হয়। রক্তচাপ হঠাৎ নেমে যায়, তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় আইসিইউতে।‘ক্রিকবাজ’ জানিয়েছে, শ্রেয়াস এখন বিপন্মুক্ত। ধারণা করা হচ্ছে, মাঠে পড়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা লাগার কারণেই প্লীহায় (spleen) ক্ষত তৈরি হয়েছে, যা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। বিসিসিআইয়ের নির্দেশে চিকিৎসক রিজওয়ান খান আপাতত সিডনিতেই অবস্থান করছেন এবং প্রতিনিয়ত বোর্ড ও জাতীয় দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চাইছি শ্রেয়সের পরিবারের কেউ একজন অন্তত তাঁর পাশে থাকুক। বাবা-মা দুজনের ভিসা নিশ্চিত না হলেও চেষ্টা চলছে যাতে অন্তত একজন দ্রুত সিডনিতে পৌঁছাতে পারেন।’বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রেয়সের স্ক্যান রিপোর্টে প্লীহায় সামান্য ক্ষত ধরা পড়েছে। চিকিৎসক দলের তত্ত্বাবধানে তিনি আছেন এবং দ্রুত সেরে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা চলছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ট্যাক্স দিয়ে সেবা না পেলে লোকজন তো ‘গোসা’ করবেই’
‘ট্যাক্স দিয়ে সেবা না পেলে লোকজন তো ‘গোসা’ করবেই’

দেশের লোকজন ট্যাক্স দিয়ে সেবা না পেলে, গোসা (রাগ) তো একটু করবেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি
এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি পাওয়ার Read more

ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি
ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি

জাতিসংঘে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দেশটি ‘যেকোনো পরিস্থিতিতেই’ প্রতিহত করবে। তিনি আরও বলেন, দোহা কোনো আগ্রাসনের Read more

এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট
বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট

জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। তেল পাওয়ার আশায় পাম্পে অনেকেই মোটরসাইকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন