মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারের পাশের একটি হিমাগারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ​নিহত দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার সংলগ্ন উদয় কোল্ডস্টোরের সামনে একটি গাছের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল ৯টার দিকে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।​নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দেলোয়ার হোসেন পেশায় একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। আজ ভোরে তিনি ছেলের সঙ্গে সাহরি খেয়েছেন। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, তিনি বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। সেই ঋণের বোঝা সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।​লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।​ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই বাতিল হয় না: রিজভী
সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই বাতিল হয় না: রিজভী

সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। Read more

বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত Read more

হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন
হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হিসেবে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি হাইকোর্টের Read more

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্পখাতে Read more

শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’
শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন Read more

সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!
সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে শামীম (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ১ নং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন