পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে বিএনপি’র সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কমিটিতে নিষিদ্ধ  ছাত্রলীগ নেতাদের স্থান দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। বুধবার (৭ মে) বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কলেজ ছাত্রদলের নব ঘোষিত সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম রূপু  ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিয়াম সহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।  মঙ্গলবার (৬ মে) রাতে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত প্যাডে মো. রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হক’কে সাধারণ সম্পাদক  করে ১০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। বিতর্কের জন্ম মূলত মো: রবিউল ইসলাম ও সাকিব আল হাসান রাফিকে ঘিরে। জানা গেছে, রবিউল পূর্বে একই কলেজ ছাত্রলীগের নেতা হিসেবে সক্রিয় ছিলেন এবং তাঁর ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একইভাবে রাফিও ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন, এখন তিনি ছাত্রদলেও সেই একই পদে জায়গা পেয়েছেন। এ নিয়ে সাবেক ছাত্রলীগের নেতারা তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়টি এখন “টক অব দ্যা” টাউনে পরিনত হয়েছে।এ বিষয় কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহম্মেদ রাকিব তার নিজ নিজ ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে—শুধু ছাত্রলীগের জায়গায় ছাত্রদল এ্যাড হইছে।” যাইহোক অভিনন্দন।।এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলেজ ও মহিপুর থানা ছাত্রদলের সাবেক-বর্তমান নেতারা। তাঁদের অভিযোগ, আদর্শচ্যুত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তাঁরা এই কমিটি বাতিল করে ত্যাগী ও আদর্শবান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। তবে থানা ও মহিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক বর্তমান অনেকেই দাবী করেন। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। তাদের দাবী একটি পক্ষ কমিটির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে।   এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কমিটির বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের জন্য ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক Read more

জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে
জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। মূলত অসুস্থতার কারণেই রিয়ালের হয়ে মাঠে নামেননি Read more

হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন Read more

বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ সারা দেশের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার Read more

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন
দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন