নওগাঁয় একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ড়ে একটি গ্যারেজে রাখা বাস থেকে উদ্ধার করা হয়। জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে এবং বি.আর.সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি.আর.সুপার পরিবহন বাসে হেলফার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার (৩০ মার্চ) সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সাথে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তার কোন সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।নওগাঁ সদর থানার ওসি-তদন্ত খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)

দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। একইদিন নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে। নারী Read more

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় Read more

টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের Read more

অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূইয়া (৩৫) নামে Read more

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন